
খেলাটার চিরকালীন সৌন্দর্য এখানেও। শরিফুল ইসলামের নামের সাথে তিন ম্যাচে মাত্র ৫ উইকেট। মনে হবে কিছুই করেননি। কিন্তু ঐ যে ‘টিম’ হয়ে খেলতে হয়। বোলিংটাও অনেকখানি পার্টনারশিপের।
শরিফুল একপাশ থেকে টানা ডট বল করে গেছেন। অন্য দিক থেকে এসেই উইকেট নিয়েছেন রানা-ফিজ। পুরো সিরিজে ইকোনমি ২.৮৮। ভাবা যায়? এই যুগে পেসারের ইকোনমি তিনের কম। আরও ভালোভাবে বোঝা যাবে, ডট বল সংখ্যা দেখলে।
৩ ম্যাচে ডট বল ১১৪। সহজ করে বললে, ২৭ ওভারের মধ্যে ১৯ ওভার ডট। নিউ জিল্যান্ড ব্যাটাররা শরিফুলকে একটা রানও নিতে পারেনি ১৯ ওভার। দেশের ওয়ানডে ইতিহাসে অবিশ্বাস্য সব সিরিজ কাটিয়েছে বাংলাদেশের অসংখ্য পেসার।
তবে কোনো সিরিজেই কমপক্ষে ২০ ওভার বল করেছেন এরমধ্যে শরিফুল ইসলামের ইকোনমি (২.৮৮) দ্বিতীয় সেরা। অনেকদিন ছিলেন না ওয়ানডে দলে, এই সিরিজেও ফিজ ফিট থাকলে খেলার কথাই ছিলনা।
