
সৌম্য তার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই দেশের ম’ড়া পিচে খেলেছে। হয়তো তার বেশিরভাগই মিরপুরে! বিদেশের মাটিতে সৌম্য কতটা ইফেক্টিভ হতে পারে আশা করি বলা লাগবে না।
শ্রীলঙ্কাতে সৌম্যর এভারেজ ৪ ইনিংসে ৪৯ , নিউজিল্যান্ডের মাটিতে ৬ ইনিংসে ৫৩
সামনে বাংলাদেশের বেশ কয়েকটি এওয়ে টেস্ট সিরিজ আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায়। বাংলাদেশেও এখন ভালো মানের ব্যাটিং পিচ হচ্ছে। আমার মনে হয় না সৌম্য সরকারকে এখন টেস্ট দলে আনার চেয়ে ভালো সময় আর হবে না।
সৌম্য গত কয়েকবছর বাংলাদেশের ফাস্ট ক্লাস ক্রিকেটের অন্য অন্যতম সেরা পারফর্মার। সর্বশেষ ২০২৫ সালের এনসিএলেও সে সর্বোচ্চ রান স্কোরার ছিলো। লাস্ট ৪ টা টুর্নামেন্টে সৌম্য ২য় সর্বোচ্চ রান স্কোরার, ৫৭+ এভারেজ। ৩ টা ফিফটির বিপরীতে ৫ টা সেঞ্চুরি, সর্বোচ্চ ১৮৬ রান।
সিলেট টেস্টে তানজিদের মতো টি-টোয়েন্টি মনোভাবের ব্যাটারের অভিষেক না করিয়ে টেস্ট ওপেনার হিসেবে সৌম্য সরকারকে ব্যাক করানো উচিত।
