
টিম ডেভিড সিংগাপুরের ওপেনার ব্যাটসম্যান ছিলো, তারপর হোবার্ট তাকে দলে নিয়ে অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটের বর্তমান টপ পাওয়ার হিটার বানিয়েছে।
হারিস রউফ,সন্দীপ লামিচানে,জোফরা আর্চার,ফিল সল্ট,লিয়াম লিভিংস্টোন, টম কারান,রশিদ খান,মুজিবুর রহমান, কায়েস আহমেদ,জহির খান এইসব প্লেয়ার এখন সব ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত নাম।
বিগ ব্যাশের একটা সুন্দর দিক কি জানেন?এরা খুব বেশি পরিচিত প্লেয়ারের দিকে তাকাই না,এরা ছোট দেশের উদীয়মানদের দলে নিয়ে তাকে স্টার বানিয়ে দেয়।
উপরের যে গুলো প্লেয়ার আছে সব প্লেয়ারের ক্যারিয়ার শুরু তে এই বিগ ব্যাশের ভুমিকা সব থেকে বেশি। ফিল সল্ট কে আগে দেখতাম এডিলেটের হয়ে ওপেন করতো এবং লিভিংস্টোন ও পার্থের হয়ে ওপেনার ছিলো ,এরপরই এদের ক্যারিয়ার উপরে উঠে গেছে।
কথা গুলো বলার কারন,এলেক্স কেরি প্রেস কনফারেন্সে নাহিদ রানা কে নিয়ে বিগ ব্যাশ খেলার কথা বলেছিলো,যদিও হেসে হেসে বলেছে তবে এটা যে ওরা মন থেকেই বলেছে সেটা বলাই বাহুল্য। একটা টপ প্লেয়ারদের থেকে যখন নাহিদ রানার প্রশংসা শুনবেন তখন আপনাকে ভাবতে হবে সে এখন কোথায় আছে,একজন প্লেয়ারের শিখার সুযোগ থাকে প্রত্যেক মিনিটে, এইযে শন টেট দেখেন নাহিদ রানাদের কিভাবে চেঞ্জ করেছে।
আমার কাছে মনে হয় বাংলাদেশের যেসব প্লেয়ার বিগ ব্যাশে সুযোগ পাবে তাদের পুরো সিজনের জন্য খেলতে দেওয়া,আইপিএলের সাথে আমি তুলনা দেয় না তবে আমার কাছে একজন খেলোয়ারের জন্য সব থেকে ভালো লীগ বিগ ব্যাশ।
যারা এই লীগ ফলো করেন তারা দেখে থাকবেন,ওরা অনেক বেশি বেদেশি প্লেয়ার কিনে না,২/৩ জন করে দলে নেয় এবং সেই প্লেয়ার দিয়ে ফুল সিজন খেলিয়ে থাকে। নাহিদ রানার সুযোগ টা যে এইবার আসবেই,বাংলাদেশ ম্যানেজমেন্ট যদি সত্যি চালাক হয় তো তারা নাহিদ কে সেখানে ফুল সিজনে পাঠাবে।
নাহিদ শুধু খেলার সুযোগ পাবে এমন না বিষয়টা,সে পাবে বিশ্বের টপ কোচিং স্ট্যাফ,সে পাবে বিশ্বের টপ পিচ যেখানে সে বেশি কার্যকরী, সে পাবে টপ অস্ট্রেলিয়ান প্লেয়ার যাদের সাথে সে ফাইট করবে।
আমার ব্যক্তিগত চাওয়া থাকবে এমন সুযোগ আসলে যেনো মিস না হয়,সে আরো শিখুক,সে আরো পার্ফম করোক।এমন পেসার আমাদের দেশে শত বছরে আসে কিনা সন্দেহ।
