
মেহেদী হাসান মিরাজের ঘটনাবহুল ওভারে সমাপ্তি হলো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের। ৪৪.৫ ওভারে নিউ জিল্যান্ডকে ২১০ রানে থামিয়ে ৫৫ রানের জয় পেল বাংলাদেশ।
প্রথম ম্যাচে হারার পর টানা দুই ম্যাচ জিতল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয়বার সিরিজ জিতল তারা।
মিরাজের ওভারের প্রথম বল ছক্কায় ওড়ান ডিন ফক্সক্রফট। পরের বল একটুর জন্য যায় লং অন ফিল্ডারের হাতে।
তৃতীয় বলে পেছনে ছুটে গিয়ে ক্যাচ নিতে পারেননি মিরাজ। বেঁচে যান ফক্সক্রফট।
পরের বলে বেন লিস্টর নেন সিঙ্গেল। দশম উইকেট ৩০ বলে ৫০ স্পর্শ করে জুটির রান।

পরের বলে চমৎকার ক্যাচে ম্যাচের সমাপ্তি টানেন সাইফ হাসান। অফ স্টাম্পের বাইরের বলে টাইমিং করতে পারেননি ফক্সক্রফট। সামনের দিকে এগিয়ে চমৎকার ডাইভিং ক্যাচ নেন সাইফ।
৭২ বলে সাত ছক্কায় ৭৫ রান করেন ফক্সক্রফট। ৭ বলে ২ রানে অপরাজিত থাকেন লিস্টার।
বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মুস্তাফিজ ৩*; ও’রোক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)
নিউ জিল্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০ (নিকোলস ৪, কেলি ৫৯, ইয়াং ১৯, ল্যাথাম ৫, আব্বাস ২৫, ফক্সক্রফট ৭৫, ক্লার্কসন ৬, স্মিথ ২, লেনক্স ২, ও’রোক ১, লিস্টার ২*; শরিফুল ৭-০-১৯-১, মুস্তাফিজ ৯-২-৪৩-৫, নাহিদ ১০-১-৩৬-২, তানভির ১০-০-৭০-০, মিরাজ ৮.৫-০-৩৬-২)
