
সিলেট টেস্টের চতুর্থদিনে বেশ দারুণ লড়াই করেছে সফরকারী পাকিস্তান। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে এক পর্যায়ে রেকর্ড গড়ে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে ১৩৪ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। আর এতে শেষ বিকালে জ্বলে ওঠে আশার প্রদীপ।
বাংলাদেশকে ভয় ধরানো জুটি সালমান-রিজওয়ানকে চমকে দেন তাইজুল। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে ফেরান সালমানকে। এরপর তাইজুলের শিকার হয়ে দ্রুত ফিরে যান কোনো রান না করা হাসান আলীও।
শেষ দিন সাজিদ খানকে নিয়ে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামবেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান ৭৫ রানে এবং সাজিদ ৮ রানে অপরাজিত আছেন। জয় থেকে ৩ উইকেট দূরে আছে বাংলাদেশ। আর পাকিস্তানের দরকার ১২১ রান।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ (লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩, মুমিনুল ২২; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫, হাসান ২/৪৯)।
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭.৪ ওভারে ২৩২ (বাবর ৬৮, শান মাসুদ ২১, সালমান ২১; নাহিদ ৩/৬০, তাইজুল ৩/৬৭, মিরাজ ২/২১, তাসকিন ২/৩৭)।
বাংলাদেশ ২য় ইনিংস: ১০২.২ ওভারে ৩৯০ (মুশফিক ১৩৭,
লিটন ৬৯, জয় ৫২; খুররম ৪/৮৬, আব্বাস ৩/১২৬, হাসান ২/৮৩)
পাকিস্তান ২য় ইনিংস (টার্গেট ৪৩৭) ৮৬ ওভারে ৩১৬/৭(রিজওয়ান ৭৫*, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৪/১১৩, নাহিদ ২/৫৮, মিরাজ ১/৬২)
