
মিরাজ যখন পাঁচ উইকেট নিলেন, তার কিছুক্ষণ পরেই কমেন্ট্রি বক্সে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করেছেন মাজহার উদ্দিন অমি। তিনি বলেন, ❝আজ আমি নাজমুল হোসেন শান্তর সাক্ষাৎকার নিতে যাচ্ছিলাম… মিরাজ পাশ দিয়েই যাচ্ছিলেন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, “আপনি কি আমার সাক্ষাৎকার নেবেন না?” আমি বললাম, “কেন নয়?” তিনি বললেন, “আজ আমাকে পাঁচ উইকেট নিতে দিন, তারপর আপনি আমার সাক্ষাৎকার নেবেন।”❞
মানে চিন্তা করেন ব্যাপারটা, মিরাজ আজ বল হাতে নামার সময়েই বলেছেন যে..তিনি আজ পাঁচ উইকেট নিবেন কিংবা নিতে চান। এমন ব্যাটিং সহায়ক একটা উইকেটে মিরাজের মত এমন আত্মবিশ্বাস বোধহয় আর কেউ দেখাতে পারতেন না। মিরাজের এই ব্যাপারটা খুব ভাল লাগে, সবসময় তিনি নিজের উপর আত্মবিশ্বাস রাখেন…ভালো কিছু করে দলকে দারুণ কিছু উপহার দেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকেন! যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, বিশ্বাস হারান না…
মিরপুর টেস্টের উইকেটটা বোলারদের জন্য ঠিক কতটা কঠিন, সেটা এতক্ষণে সবাই কম-বেশি জানেন। আর যদি বলি স্পিনারদের জন্য, তাহলে ব্যাটিং সহায়ক এই উইকেট আরো ডিফিকাল্ট! তবে মিরাজ ছিলেন এখানে ব্যতিক্রম!
পাকিস্তানের ব্যাটিং খুব ভালোভাবেই যাচ্ছিলো। আসলে বাংলাদেশের বোলাররা খুবই এলোমেলো বোলিং করছিল। এক এমন ব্যাটিং উইকেট, তার উপর আবার বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিং…সুযোগটা ভালোই কাজে লাগায় পাকিস্তানি ব্যাটাররা! কিন্তু মিরাজ, আরো একবার ভরসা হয়ে উঠলেন…দিলেন আস্থার প্রতিদান।
এই ব্যাটিং সহায়ক উইকেটে তুলে নিলেন ফাইফার, টেস্ট ক্যারিয়ারের যা ১৪ তম। পাকিস্তানকে এক বিশাল সংগ্রহ দাঁড় করানো থেকে যেন একাই আটকিয়ে দিলেন মিরাজ! ৩৮ ওভার বোলিং করে ১০২ রান দিয়ে তুলেছেন গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট! ইকোনমি রেট ২.৬৮!!
