
ওপেনিং ব্যর্থতা: বাংলাদেশের ওপেনিং জুটি কি দুশ্চিন্তার কারণ?
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের পারফরম্যান্স আবারও প্রশ্ন তুলে দিল, আমাদের ওপেনিং কি টেস্ট মানের?
এই ম্যাচের চিত্র:
মাহমুদুল হাসান জয়: ৮ + ৫ = ১৩ রান
সাদমান ইসলাম: ১৩ + ১০ = ২৩ রান
উদ্বেগের আসল জায়গা যেখানে (Statistics Never Lie):
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই দুই ওপেনারের’ই ব্যাটিং গড় (Average) ৩০ এর নিচে।

টেস্ট ক্রিকেটে যেখানে একজন ওপেনারের গড় অন্তত ৩৫-৪০ থাকা প্রত্যাশিত, সেখানে আমাদের দুই ওপেনারই ৩০-এর নিচে ধুঁকছেন। নতুন বলের চ্যালেঞ্জ সামলানো তো দূরে থাক, তারা উইকেটে ন্যূনতম সময়টুকুও কাটাতে পারছেন না। এই গড়ই প্রমাণ করে যে তারা দীর্ঘ সময় ধরে অফ-ফর্মে আছেন অথবা টেকনিক্যাল কোনো বড় সমস্যায় ভুগছেন।
আমাদের প্রশ্ন:
ওপেনিং জুটি যখন শুরুতেই ফিরে যায়, তখন মিডল অর্ডারের পক্ষে লড়াই করা আরও কঠিন হয়ে পড়ে। এভাবে কতদিন চলবে?
বিকল্প হিসেবে কি অন্য কাউকে ভাবার সময় এসেছে? নাকি ঘরোয়া লিগের পারফর্মারদের সুযোগ দেওয়া উচিত?
