
আজকে কথা হচ্ছিল অ্যানালিস্ট আবিদ হোসেইন সামি ভাইয়ের সাথে। উনি বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য দিলেন, যা আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে মনে করি!
দেখেন জিম্বাবুয়েতে গিয়ে নাহিদ, মুস্তাফিজ এবং শরিফুল তিনজনেরই যা হয়েছে তা,হলো হ্যামস্ট্রিং অথবা সাইড স্ট্রেইন ইঞ্জুরি।
যেটা খুব বেশি মানুষ জানিনা, সেটা হলে জিম্বাবুয়ের সাথে যে এখন টি২০ সিরিজ খেলছে ইন্ডিয়া, তাদের বোলার প্রিন্স ইয়াদাভেরও এই একই ইনজুরি হয়েছে ২য় টি২০ তে। তিনিও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে গেছেন।
আরো বিস্ময়কর ব্যাপার জানেন? এর আগে রুবেল হোসেন এবং আব্দুর রাজ্জাকেরও সেই হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি হয় ২০১৩ জিম্বাবুয়ে ট্যুরে। আবার ২০২২ এ লিটন দাসেরও একই সমস্যা হয়। ৮১ রানের মাথায় স্ট্রেচারে মাঠ ছেড়ে যান। মুস্তাফিজও ২২ ট্যুরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন।
এর বাইরে ২০১৪ তে মাইকেল ক্লার্ককেও দেখেছিলাম জিম্বাবুয়ে ট্যুরে রান নিতে নিতে হ্যামস্ট্রিং ধরে বসে পড়তে।
একটা প্যাটার্ন কি লক্ষ্য করছেন? ঘুরে ফিরে এতগুলা প্লেয়ারের হ্যামস্ট্রিং অথবা সাইড স্ট্রেইন কেন জিম্বাবুয়েতেই হবে!! কেউ কুফা দিয়েছে নাকি??
আসুন একটু বোঝার চেষ্টা করি।
প্রথমত, জিম্বাবুয়ের ক্রিকেট সিজনটা শীতকালে। রাশিয়ার মতো “জেনারেল উইন্টার” না হলেও জুন-জুলাই সেখানে ভালোই ঠান্ডা পড়ে… টিভিতে যতই চকচকে রোদ দেখা যাক।
এবং এইসময় সাবকন্টিনেন্টে থাকে ভ্যাপসা গরম! সো হুট করে গরম জায়গা থেকে ওরকম হাড়ে সুই বিঁধা ঠান্ডার দেশে খেলতে গেলে প্রথমত যেটা হয়, প্রপারলি ওয়ার্ম আপ করা এবং সেটা মেইন্টেইন করা বেশ কঠিন। শরীরের মাসলগুলে স্টিফ হয়ে থাকে, ব্লাড পাম্প স্লো হয়।
আর দ্বিতীয় যে ফ্যাক্টর সেটা আউটফিল্ড। জিম্বাবুয়ের আউটফিল্ড যথেষ্ট ড্রাই এবং হার্ড।এখানে নিয়মিত স্প্রিন্ট করলে আপনার হাটুতে চাপ পড়বেই।
তো ঠান্ডায় ওয়ার্ম আপ ইস্যু, শক্ত আউটফিল্ড এবং প্লেয়ারদের এই পরিবেশ মানিয়ে না নিতে পারার শেষপর্যন্ত রেজাল্ট প্লেয়ারদের হ্যামস্ট্রিংয়ের মোরব্বা হওয়া!
তবে আমার নিজের আরেকটা থিওরি আছে। জিম্বাবুয়েতে সবদল ট্যুরে আসে হয় অনেক বড় গ্যাপ দিয়ে নয়তো তাদের বিজি শিডিউলের শেষদিকে। এইখানে তাই হয় তাদের শরীর আড়মোড়া না ভাঙা থাকে নয়তো থাকে ওভারওয়ার্কড।
এখন কথা হলো এইসব কথা সামিভাই বুঝেন, আমরা বুঝি, বিসিবি বুঝে না কেন???
ওদের এতো লাখলাখ টাকা দিয়ে পালা কোচ, ফিজিও৷ এনালিস্ট.. এরা কি এই ফ্যাক্টরগুলা একবারও এক্সপ্লোর করেনি? স্রেফ অন্ধভাবে ঝাঁপ দিয়ে দিল এই সিরিজে?
সামনে অস্ট্রেলিয়া সিরিজ এতো এন্টিসিপেট করে ছিলাম। একটা অভিশাপের জিম্বাবুয়ে ট্যুর সাজানো সংসারটা তছনছ করে দিল!
