
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কর্পোরেট সেলস (মডার্ন ট্রেড) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: করপোরেট সেলস (মডার্ন ট্রেড)
পদসংখ্যা: ০২টি
আকিজ গ্রুপে নিয়োগ, অবিবাহিতরা পাবেন আবাসন সুবিধা
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণের জন্য এমএস এক্সেল ও ডেটা বিশ্লেষণে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: নারায়ণগঞ্জ, সিলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন শেষ: ৩১ আগস্ট, ২০২৬।
