
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং তাদের ওয়্যারহাউস বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগ: ওয়্যারহাউস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গুদাম পরিচালনা, বিতরণ, ইনভেন্টরি ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইনের ক্ষেত্রে অন্তত ১ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কম্পিউটার চালনায় ভালো দক্ষতা, বিশেষ করে ইআরপি অ্যাপ্লিকেশন এবং এমএস অফিস ব্যবহারে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট, ২০২৬।
