
খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের সেরা ট্যালেন্ট হান্টার।
এ ছাড়াও চাচার অনেক গুন আছে। সুমন ভাই, মাশরাফিরা বলে, চাচা অসাধারণ ম্যান ম্যানেজার। চাচা বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিংরুম কালচার তৈরির পাইওনিয়র।
চাচার মতো লড়াকু ক্রিকেটার দেশে খুব কম এসেছে। ডিবলি ডবলি বোলিং আর কমিক স্টাইল ব্যাটিং দিয়ে সে মাঠে জান দিয়ে দিতো।
চাচাকে যে আপনারা গদা বা গতি দানব বলেন, এটাতে আমার খুব বিরক্ত লাগে। বইয়ে পড়েছি, খোড়াকে খোড়া বলিও না। চাচা জোরে বল করতে পারতো না; এ নিয়ে খোচা দেওয়ার কী আছে!
কিন্তু চাচা নিজেই এবার কেলেংকারি করে ফেললেন। বললেন, উনি নাকি একসময় ১৩৭ কিলোমিটারের বল করতেন!
চাচা, প্রিন্স ভাই বা শান্ত ভাইও ১৩৭ খুব একটা করতো বলে মনে হয় না। নাহিদ-সাকিবদের দেখে ১৩৭ ছেলের হাতের মোয়া ভেবে বসলেন? মাশরাফির আগে বাংলাদেশে কেউ ১৪০ টাচ করেছে বলে কেউ অনুমান করে না।
এসব করেইনা, আপনারা ট্রলের পাত্র হন। ক দিন আগে মুশফিক বললো, তামিম নাকি এজ লেভেলে সূর্যবংশীর চেয়ে বেশি ছক্কা মারতো। ভাই সূর্যবংশী! সূর্যবংশী ওটা।
আরে ভাই, তুম লোগ কপিল শর্মা হো কেয়া?
