
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে আবুধাবির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আমিরাতি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি এ অঞ্চলের শান্তি রক্ষায় আলোচনার ওপর জোর দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ এই হামলার কড়া সমালোচনা করেন।
উল্লেখ্য, ওই হামলায় আমিরাতের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত তিনজন ভারতীয় নাগরিক আহত হন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বার্তায় বলেন, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করা অত্যন্ত জরুরি। আর সেই পরিবেশ তৈরির জন্য যুদ্ধবিরতি বহাল রাখা এবং এর প্রতি সম্মান প্রদর্শন করা এখন সময়ের দাবি।
সূত্র- আল জাজিরা
