
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দারুণ সাফল্য অর্জন করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার পরও টাইগাররা দেখিয়েছে চমকপ্রদ পারফরম্যান্স। যার সুবাদে আইসিসি র্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ৮ নম্বরে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ পেছনে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৫, আগে যা ছিল ২২৪। ১ রেটিং পয়েন্ট বাড়ার সাথে সাথে র্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে লিটন দাসের দল। আগে ৯ নম্বরে থাকলেও এখন উঠে এসেছে ৮ নম্বরে।
এদিকে বাংলাদেশের উত্থানে কপাল পুড়েছে শ্রীলঙ্কার। দলটি এক ধাপ নিচে নেমে গেছে। পয়েন্টও কমেছে। আগে যেখানে পয়েন্ট ছিল ২২৭, এখন তা ২২১। ৮ নম্বর থেকে তাই ৬ পয়েন্ট হারিয়ে দলটি চলে গেছে ৯ নম্বরে।
