
১২তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিরিজসেরা হয়েছেন তাওহীদ হৃদয়। এই নিউজিল্যান্ড সিরিজেরই প্রথম ম্যাচে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ডব্লুটিসি প্লেয়িং ন্যাশনের বিপক্ষে ম্যাচসেরা হন হৃদয় এবং সিরিজ শেষেও প্রথমবারের মত পান সিরিজসেরার পুরষ্কার।
🚨 বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সিরিজপ্সেরা হয়েছেন যারা:
১। সাকিব আল হাসান: ৫ বার
২। লিটন দাস: ৩ বার
৩। শেখ মেহেদী: ২ বার
৪। নাসুম আহমেদ: ২ বার
৫। সাব্বির রহমান: ১ বার
৬। সৌম্য সরকার: ১ বার
৭। নাজমুল হোসেন শান্ত: ১ বার
৮। শরীফুল ইসলাম: ১ বার
৯। তাসকিন আহমেদ: ১ বার
১০। মুস্তাফিজুর রহমান: ১ বার
১১। জাকের আলী: ১ বার
১২। তাওহীদ হৃদয়: ১ বার
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সিরিজসেরা হলেন তাওহীদ, আগের দুইজন নাসুম ও শরীফুল।
