
আমার ও মোস্তাফিজের সাথে রোহিত শর্মার একটা ঘটনা বলি।
মোস্তাফিজ তখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে এদের দুজনের সাথে আমি দেখা করতে মাঠে যাই।আমি মাঠে ঢুকতে পারছিলাম না ,দূর থেকে রোহিত শর্মা দেখে সেটা ইশারা দেওয়ার পরে আমাকে ছেড়ে দেয়।
আমি রোহিত শর্মার কাছে চলে আসি, রোহিত ভাই আমাকে জিজ্ঞেস করে দুষ্টামি করে বলে আমার সাথে দেখা করতে এসেছো,নাকি মোস্তাফিজের সাথে।
আমি তখন বলি দুজনের সাথেই,শুরুতে যারা আমাকে মাঠে ঢুকতে দিচ্ছিলোনা তারা তো দেখে অবাক হয়ে যায়।
তারপরে রোহিত ভাই আমার সাথে কথা বলতে বলতে খেলোয়ারদের ড্রেসিংরুমের দিকে নিয়ে যায়।
এরকম অসংখ্য ঘটনা আছে তার সাথে আমার। ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচের টিকিট দিয়েছিলেন।
