
বিদেশি কোচে কিছুই হয়নি, দেশি কোচে বদলে যাচ্ছে দেশের ক্রিকেট!
দীর্ঘদিন বিদেশি কোচদের পেছনে কোটি কোটি টাকা ঢাললেও আমাদের ক্রিকেটের উন্নতি নিয়ে সবসময়ই প্রশ্ন ছিল। কিন্তু আজ সময় বদলেছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কোচ হিসেবে আগমন যেন বাংলাদেশ দলে নতুন এক প্রাণের সঞ্চার করেছে।
আশরাফুলের প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিকও সত্যটা তুলে ধরেছেন। দেশি কোচ হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো—তারা আমাদের খেলোয়াড়দের পালস বোঝেন, তাদের ভাষা বোঝেন এবং জানেন কোন খেলোয়াড়ের টেকনিক কোথায় ঠিক করতে হবে।
–আমাদের নিজেদের কোচরাই বিশ্বমানের ফলাফল এনে দিতে সক্ষম। আশরাফুলের এই শুরুটা হোক দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি।
আপনারা কী মনে করেন?
কমেন্টে জানান। 👇
