
স্পেনে ইসলাম বর্তমানে দেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি। সাম্প্রতিক জনমিতিক তথ্য অনুযায়ী, দেশটিতে মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫ লাখ ছাড়িয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, স্পেনের মুসলিম জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই এখন স্পেনের নাগরিক যারা হয় দেশটিতে জন্মগ্রহণ করেছেন, নয়তো পরবর্তীতে নাগরিকত্ব অর্জন করেছেন। এতে বোঝা যায়, মুসলিম সম্প্রদায় শুধু অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা স্পেনের সমাজের স্থায়ী অংশে পরিণত হচ্ছে।
বর্তমানে স্পেনের কাতালোনিয়া, আন্দালুসিয়া ও মাদ্রিদ অঞ্চলে মুসলিমদের বসবাস সবচেয়ে বেশি। ধীরে ধীরে এই সম্প্রদায় দেশটির দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ সমাজব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, জনসংখ্যাগত পরিবর্তন, অভিবাসন এবং নতুন প্রজন্মের বিকাশের ফলে স্পেনে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ও প্রভাব আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে।
