
আগের পোস্টেই আমার উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার সংকট, দুর্দশা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছি। বিষয়টির সমাধানের জন্য কথা বলতে আজ সকালে আমাদের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক গোলাম রব্বানী স্যারের সঙ্গে যোগাযোগ হয়।
সাক্ষাতের জন্য যখন রওনা হয়েছি, তখন ইতোমধ্যে তিনি তার দায়িত্ব পালনে বাসা থেকে বেরিয়েছেন। আসার কথা শুনে মাঝপথেই একটি রেস্টুরেন্টে অপেক্ষা করেন।
এরপর টানা প্রায় এক ঘণ্টা কথা। তিনি অত্যন্ত ধৈর্য্য সহকারে মনযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছেন। এমপি মহোদয়কে নির্বাচনের আগে উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে করা প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেই। তিনি সেগুলো বাস্তবায়নে দৃঢ় আছেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য সংকটের বিষয়টি তাঁর বক্তব্যেও উঠে আসে। তিনি বলেন, “আসন্ন বাজেটের (আগামী মাসে) আগে তেমন কিছু যাচ্ছেনা। স্বাস্থ্যমন্ত্রী কয়েক দফা আমাদের সংকটের বিষয়টি জানিয়েছি। এখানে ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করতে চাই আমরা। কিন্তু শুধু শয্যা বাড়ালেই হবেনা চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। কিভাবে সেটা করা যায় আমরা সর্বোচ্চ তাগাদা দিচ্ছি।”
এ সময় শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে উপজেলার বিত্তশালীদেরও স্বাস্থ্যসেবায় কিভাবে সম্পৃক্ত করা যায় সেই উপায় খোঁজারও পরামর্শ দিয়েছি এমপি মহোদয়কে।
শুধু স্বাস্থ্যসেবা নয়, মিঠাপুকুর এখন মাদকের স্বর্গরাজ্যে রূপ নিয়েছে। এটি নিয়েও দীর্ঘ সময় কথা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পাশের সীমান্তবর্তী জেলা দিয়ে অবৈধপথে মাদক প্রবেশ, পুলিশ প্রশাসনের দুর্বলতা, মানুষের অসচেতনতাসহ নানা চ্যালেঞ্জের বিষয়টি সামনে আসে আলোচনায়। একই সঙ্গে, মাদক নির্মূলে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী, সচেতন তরুণ নাগরিকদের সমন্বয়ে কমিটি করার পরামর্শ দিয়েছি।
মাদক কেনাবেচায় জড়িতদের ৯০ ভাগই নিম্ন ও অস্বচ্ছল পরিবারের হওয়ায় তাদের পুনর্বাসনে ব্যতিক্রমধর্মী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছি। বিশেষ করে তরুণদের ভাষা শিক্ষাসহ অন্যান্য কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষেত্রে জোর দিতে পরামর্শ দিয়েছি।
এছাড়া বহু দরিদ্র পরিবার আছে, যারা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারছেনা। তাদের সঠিক শিক্ষার অধিকার নিশ্চিতেও সর্বাত্মক জোর দেওয়ার অনুরোধ জানিয়েছি।
আমি চাই,আমার মিঠাপুকুর একটি আদর্শ উপজেলা হোক। সবাই মিলে উপজেলাটাকে ভালো রাখি। এজন্য সবার আগে নিজে পরিবর্তন হওয়া গুরুত্বপূর্ণ। ধন্যবাদ
(ধন্যবাদ আদনানকে। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য।)
লেখা____ অধ্যাপক গোলাম রব্বানী, এমপি, মিঠাপুকুর, রংপুর এর ফেসবুক থেকে সংগ্রহ।
