
দেশের ক্রিকেট উন্নয়নে একদম নিবেদিত প্রাণ যেন তামিম ইকবাল! বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাত্র এই কয়েকদিনের মধ্যেই তিনি যেভাবে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, তা এক কথায় অসাধারণ আর অবিশ্বাস্য! এমনটা এর কখনোই হয়নি, দেখা যায়নি!
ক্রিকেট, ক্রিকেটার, কোচ, দর্শক, মাঠ — প্রতিটা ক্ষেত্রেই তামিম আগাচ্ছেন একদম ১০০ তে ১০০ গতিতে! সবকিছু একদম নিজে তাগিদ দিয়ে করাচ্ছেন, শুধুমাত্র ক্রিকেটের অগ্রগতির জন্য। দেশের ক্রিকেটটাকে সঠিক পথে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দিয়ে করে যাচ্ছেন এই মানুষটা!
এরইমধ্যে কতসব প্রশংসনীয় কাজ করেছেন, সেগুলো তো ইতিমধ্যে সবাই জানেনই! মানে দেশের ক্রিকেটের সবগুলো সেক্টরেই কিভাবে আরো উন্নত করা যাবে অথবা কি করলে আরো ভাল হবে..সেগুলাই তিনি করে যাচ্ছেন! যে পরিমাণ পরিশ্রম তিনি করছেন, সেটার জন্য তিনি ধন্যবাদ প্রাপ্যই।
সত্ত্যিই, ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা থাকা একজন প্রেসিডেন্টই বাংলাদেশ ক্রিকেট এতদিন চাইছিল! তামিম একটা উদাহরণ দাঁড় করিয়ে দিলেন যে, ইচ্ছা থাকলে কত কিছুই করা যায়… সেটাও আবার এই কয়েকদিনেই!
