
বাংলাদেশের বিপক্ষে বারবার মঞ্চ প্রস্তুত করেও উদযাপন করা হয় না পাকিস্তানের। আসলে প্রতিপক্ষের উদযাপনের মুহূর্তটা কেড়ে নেন লিটন দাস।
আজও যেমন সিলেট টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু লিটন সেটা হতে দিলেন না।
পাকিস্তানকে পেলেই বাংলাদেশের ত্রাণকর্তা হন লিটন। বারবার খাদের কিনারা থেকে দলকে টেনে তুলছেন তিনি।
বিপরীতে পাকিস্তানের ‘যম’ হয়ে ওঠছেন উইকেটরক্ষক-ব্যাটার।
টেস্ট ক্যারিয়ারের ৬ সেঞ্চুরির তিনটিই পাকিস্তানের বিপক্ষে করেছেন লিটন। তিন অঙ্কের শুরুটাও পাকিস্তানের বিপক্ষে ২০২১ সালে। চট্টগ্রামে অভিষেক সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১১৪ রানের।সেই ইনিংসটিও খেলেছেন এমন এক সময় যখন ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ‘থরহরি কম্প’ বাংলাদেশের।
