
নাহিদ রানার পিএসএল পারফরম্যান্স এমন, যা নজর কাড়তেই বাধ্য:
১৮ ওভার | ২ মেডেন | ৯৮ রান | ৯ উইকেট
সেরা বোলিং ৩/৭ | গড় ১০ | স্ট্রাইক রেট ১২।
যদিও এই পরিসংখ্যান আউট অফ দ্যা ওয়ার্ল্ড, ব্যাপারটা তা না। পেস সহায়ক উইকেট ছিলো, চাইলে বলা যেতেই পারে, পেস-সহায়ক উইকেটের সুবিধা পেয়েছে।
কিন্তু প্রেক্ষাপট আসলে ভিন্ন, নাহিদ রানার খেলা একই ম্যাচগুলোতে অন্য সব পেসার মিলিয়ে বল করেছে ৬৫.৩ ওভার, দিয়েছে ৫৭৪ রান, নিয়েছে ২৫ উইকেট, গড় ২৩, স্ট্রাইক রেট ১৫, আর একটি মেডেনও নেই। যেখানে নাহিদের গড় ১০, সেখানে বাকিদের ২৩!
এই পার্থক্যটাই প্রমাণ করে নাহিদ কতটা লিথাল ছিলো, তার উপর প্রথম ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়েছিলেন, তাহলে বাকি ৪ ম্যাচে নাহিদের পারফরম্যান্স কত ভালো ছিলো; আন্দাজ করাই যায়!
পরিসংখ্যান ক্রেডিট: জাইন উল হাসান
