
ইউরোপীয় ফুটবলে এখন যেন ফ্রান্সের সবচেয়ে বড় দুঃস্বপ্নের নামে পরিণত হলো স্পেন। বড় মঞ্চে, বিশেষ করে সেমিফাইনালে, একের পর একবার ফরাসিদের স্বপ্ন ভেঙে দিচ্ছে লা রোহারা। ইউরো চ্যাম্পিয়নশিপ, উয়েফা নেশন্স লিগের পর এবার বিশ্বকাপেও একই গল্পের পুনরাবৃত্তি ঘটাল স্প্যানিশরা।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত নৈপুণ্যে ২-০ গোলের জয় তুলে নিয়ে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে উঠেছে স্পেন। এর মাধ্যমে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর বিরল কীর্তি গড়েছে লামিনে ইয়ামালের দল।
স্পেনের বিপক্ষে ফ্রান্সের টানা তিন সেমিফাইনাল হার
• ইউরো ২০২৪ সেমিফাইনাল: স্পেন ২-১ ফ্রান্স
• উয়েফা নেশনস লিগ ২০২৫ সেমিফাইনাল: স্পেন ৫-৪ ফ্রান্স
• বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল: স্পেন ২-০ ফ্রান্সমাত্র তিন বছরের ব্যবধানে তিনটি বড় আসরের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন প্রমাণ করেছে, ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে তারা এখন ধারাবাহিকতার নতুন মানদণ্ড তৈরি করেছে।
অন্যদিকে কিলিয়ান এমবাপেদের জন্য এটি আরেকটি হতাশার অধ্যায়। বড় ম্যাচে স্পেনের বিপক্ষে বারবার থেমে যাওয়ায় ফ্রান্সের সামনে এখন নতুন করে নিজেদের পুনর্গঠনের চ্যালেঞ্জ। আর স্পেনের চোখ এখন আরেকটি বিশ্বকাপ শিরোপার দিকে।
