
ইবাদত ফেসবুকে একখানা ছবি পোস্ট করলেন শন টেইটের সাথে, ক্যাপশনের মানে অনেকটা এমন যে ১৪৯.৬ এর সাথে ১৬১.১।
খুব কঠিন ক্যাপশন না, আন্তর্জাতিক ক্রিকেটে শন টেইটের সর্বোচ্চ গতি ১৬১.১ কেপিএইচ, আর ইবাদতের সর্বোচ্চ গতি ১৪৯.৬ কেপিএইচ। খুব সম্ভবত আয়ারল্যান্ডের বিপক্ষে এই বলটা করেছিলেন।
নাহিদ রানা সার্কিটে আসার আগে ১৫০ গতির পেসার ইবাদত হবেন, এমনটাই সবাই ভেবেছিলো। ইভেন ভগ্নাংশের মারপ্যাচ যদি ধরেন, ১৪৯.৬ কে কিন্তু ১৫০ই ধরতে হয়, ওই হিসেবে আবার বাংলাদেশের প্রথম ১৫০ কেপিএইচ গতির বল কিন্তু ইবাদতই করেছেন। তবে আক্ষরিক অর্থে ইবাদতের ১৫০ কেপিএইচ স্পর্শ করা হয়নি, আর ইঞ্জুরির পর তো ইবাদতের গতিটা আরো কমে গেছে।
তবু বিসিএলে বেশ ভালো করেছেন, ২০২৫ সালে টেস্টেও খেলেছেন, ২০২৬ সালে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে আশা করি সিলেট রকেট ইবাদত হোসেন চৌধুরীর দারুণ পারফরম্যান্সের দেখা মিলবে।
