
পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সিরিজসেরা ‘পেসার’ নাহিদ রানা! টানা দুই সিরিজে সিরিজসেরা, কনসিস্টেন্সির তারিফ করতেই হয়। আর ‘পেসার’ শব্দটা আলাদা মার্ক করেছি, কারণ এর আগে একজন বাংলাদেশি পেসারই ওয়ানডে ক্যারিয়ারে একাধিকবার সিরিজসেরা হয়েছেন, তিনি মাশরাফি মর্তুজা।
🚨 ওয়ানডেতে বাংলাদেশি পেসারদের সিরিজসেরা সংখ্যা:
১. মাশরাফি মর্তুজা: ২ বার (কেনিয়া- ২০০৬, জিম্বাবুয়ে- ০৭)
২. নাহিদ রানা: ২ বার (পাকিস্তান, নিউজিল্যান্ড – ২০২৬)
৩. মুস্তাফিজুর রহমান: ১ বার (ভারত – ২০১৫)
৪. তাসকিন আহমেদ: ১ বার (দক্ষিণ আফ্রিকা – ২০২২)
মাশরাফির কেনিয়ার বিপক্ষে সিরিজসেরাটা অবশ্য ইন্টারেস্টিং, সেই সিরিজের ৩ ম্যাচের ৩ ম্যাচেই ম্যাচসেরা হন মাশরাফি মর্তুজা। মুস্তাফিজ যে সিরিজে সিরিজসেরা হন, সেটার কথা তো আলাদা করে বলার নেই, প্রথম দু ম্যাচেই নেন ১১ উইকেট, সিরিজে ১৩টা। তাসকিনও দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইফার নেন।
আর নাহিদ রানার এই সিরিজের এওয়ার্ডটাও বেশ ইন্টারেস্টিং। প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে ১ উইকেট, এরপরে ম্যাচেই ফাইফার, শেষ ম্যাচে ২ উইকেট। পাকিস্তান সিরিজেও নাহিদ নেন ৮ উইকেট, নিউজিল্যান্ড সিরিজেও ৮ উইকেট, টানা দুই সিরিজে ৮+৮= ১৬ উইকেট, আর দুই সিরিজেই সিরিজসেরা! ছোট ক্যারিয়ারে বড় প্রমিজ দেখালেন নাহিদ।
