
অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিতে ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ অথবা ৫-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
এক বছরের প্রবেশনকালীন মাসিক ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের সময় মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।
দ্রুত পদোন্নতির সুযোগসহ ক্যারিয়ার গড়ার সম্ভাবনা।
ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ।
প্রতিযোগিতামূলক সুযোগ-সুবিধার প্যাকেজ।
উন্নত ও কর্মীবান্ধব কর্মপরিবেশ।
প্রার্থীর দক্ষতা
বিশ্লেষণ ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
দলগতভাবে কাজ করার মানসিকতা, স্বপ্রণোদিতভাবে কাজ করার সক্ষমতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা থাকতে হবে।
উচ্চাকাঙ্ক্ষী, স্মার্ট, ফলাফলকেন্দ্রিক, সৎ ও সামাজিকভাবে দক্ষ হতে হবে।
দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
