
১৮ জুন ২০১৫ থেকে ১৪ জুন ২০২৬, প্রায় ১১ বছর পর প্রথমবারের মতো মিরপুরের মাটিতে ওয়ানডে ফিফটির দেখা পেলেন লিটন দাস।
এর আগে ২৭ ইনিংসে ৪০ এর ঘরেই আউট হয়েছিলেন ৫বার। তার মধ্যে ৪ বারই আউট হইছে ৪১ রানে। আজকেও যখন ৪৪ রানে ছিলেন তখন ক্যাচ তুলেছিলেন লিটন। পিক মিসজাজ না করলে আজকেও হয়তো অধরাই থেকে যেতো এই ফিফটি।
এই লেখাটুকু আগেই লিখে রাখছিলাম। তখনো লিটন ক্রিজেই ছিলেন। তবে ক্র্যাম্পে যখন লিটন মাঠ থেকে উঠে যাচ্ছিলেন নিজের কাছেই খারাপ লাগতেছিলো, আমিই কুফা লাগায়ে দিলাম কিনা আবার। তবে না লিটন শেষ পর্যন্ত ফিরে এসেছেন। ফিফটি করে তবেই মাঠ ছেড়েছেন।
বাংলাদেশের সংগ্রহটাও শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াইছে ২৭৪। আজ খুব একটা রোদ না থাকলেও মিরপুরে অসহনীয় গরম। ব্যাটারদের বেশ স্ট্রাগল করতে হইছে। বার বার ক্র্যাম্প করছিলো। সবকিছু বিবেচনায় আই হোপ উইনিং স্কোরটা হয়ে গেছে। এখন বাকি কাজটা সাড়তে হবে বোলারদের। লেটস হোপ ফর দ্যা বেস্ট।
