
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনলাইনআর্কাইভ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা। কিন্তু দফায় দফায় পেছানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে ন্যূনতম আশঙ্কা তৈরি হলে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করব।
তিনি বলেন, এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ দখলদারদের প্রতিহত করার আহ্বান জানান তিনি বলেন, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে নির্বাচনে আমরা এককভাবে অংশ নিচ্ছি।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যে আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে। অন্যায়ভাবে যদি একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।
