
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়ে এই স্বীকৃতি পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পাওয়া ব্যালন ডি’অরজয়ী মৌসুমটিই ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে।
স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ফুটবল সমর্থকদেরই খেলা! সারা বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদের।’
