
লিটন দাস কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে,
“আমি যদি মিরপুরের স্লো উইকেটে এত বেশি ম্যাচ না খেলতাম, হয়তো আমার ব্যাটিং এভারেজ আর স্ট্রাইক রেট এত কম হতো না।”
কথাটা আসলে পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। মিরপুরের আগের স্লো, লো এবং প্রায়ই আনপ্রেডিক্টেবল উইকেট বছরের পর বছর আমাদের ব্যাটারদের সহজাত খেলা ও পরিসংখ্যান, দুইটাই ক্ষতিগ্রস্ত করেছে। লিটন ও অন্যান্যদের ক্ষেত্রে তো বটেই।
তবে আজ সৌম্য সরকারের ব্যাটিং দেখে হঠাৎ মনে হলো, লিটন কিংবা অন্য অনেক ব্যাটারের চেয়েও এই কথাটা হয়তো সৌম্যর ক্ষেত্রে আরও অনেক বেশি সত্য।
কারণ সৌম্যর ব্যাটিংয়ের মূল শক্তিমত্তাটাই আসলে এমন উইকেটের জন্য, যেখানে বল সুন্দরভাবে ব্যাটে আসে। ওর সহজাত ব্যাটিং স্টাইল হলো:
১/ ফ্রন্ট-ফুটে এসে ড্রাইভ করা
২/ পাঞ্চ করে গ্যাপে বল পাঠানো
৩/ বাউন্স ও ক্যারি ব্যবহার করে কাট-পুল খেলা
৪/ পাওয়ারের চেয়ে টাইমিংয়ের ওপর বেশি নির্ভর করা

এমন একজন ব্যাটারের জন্য বছরের পর বছর স্লো, লো আর অনিশ্চিত বাউন্সের উইকেটে খেলা মোটেও আদর্শ পরিবেশ ছিল না, আর এজন্য ওর ব্যাটিং দিন কে দিন শুধু মাত্র বাজে হয়েছে, নিজের শক্তিমত্তা আর ন্যাচারাল ব্যাটিং শেইপ এর সহজাত দিকগুলোও হারিয়ে গেছে।
খেয়াল করলে দেখা যাবে, সৌম্যর ক্যারিয়ারের অনেক স্মরণীয় ইনিংসই এসেছে ওভারসিজ কন্ডিশনে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের মাটিতে পেস-বান্ধব কন্ডিশনে খেলা তার কিছু দুর্দান্ত ইনিংস আছে। এসব জায়গায় বল ব্যাটে সুন্দরভাবে এসেছে, আর সৌম্যও নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছে। আজও ব্যাটের কম্ফর্টেবল হাইটে বল পেয়ে কতটা সহজাত ভাবে সব শট খেললেন।
অবশ্য সৌম্যর সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। সেটাকে শুধুমাত্র পিচ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তবে এটাও সত্য যে, যদি মিরপুরে অনেক আগে থেকেই এখনকার মতো বাউন্স ও ক্যারি থাকত, আর বল নিয়মিতভাবে ব্যাটে আসত, তাহলে হয়তো সৌম্যর ক্যারিয়ারটাও এতটা সাদামাটা দেখাত না, হয়ত এভাবে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এত বাজেভাবে নিজেকে হারিয়ে ফেলতেন না…
একই কথা লিটন দাসের ক্ষেত্রেও খাটে। আমাদের অনেক ব্যাটারের এভারেজ, স্ট্রাইক রেট এবং সামগ্রিক ব্যাটিং আউটপুট হয়তো আরও ভালো হতো যদি আগেই আমরা এই ধরণের স্পোর্টিং পিচে ফিরে যেতাম। আর স্লো, টার্নিং উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যান রা ভালো খেলে এটাও এখন একটা মিথ, আমাদের ব্যাটসম্যান রা ইদানিং সবচেয়ে বাজে খেলে ওই ধরণের ধানক্ষেত পিচেই, এবং সেটা স্ট্যাট দিয়েও প্রমাণ করা যাবে….
দেরিতে হলেও মিরপুরের উইকেটে যে পরিবর্তন এসেছে, সেটাই এখন ধরে রাখা সবচেয়ে জরুরি। কারণ ভালো ব্যাটসম্যান তৈরির জন্য ভালো ব্যাটিং উইকেটের কোনো বিকল্প নেই।
-পেপ হোসেন গার্দিওয়ালা
