
ভিডিওটি দেখে খুব খারাপ লেগেছে! স্বামীর পায়ে ধরে ছয় মাসের বাচ্চা নিয়ে কান্না করতেছে। সংসার টা ফিরে পেতে। স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য জের ধরে বাবা মায়ের প্ররোচনায় পড়ে স্বামিকে ডিভোর্স দিয়েছে মহিলাটা। স্বামী নাকি অনেক চেষ্টা করছিল শেষে সম্ভব না হওয়ায় ডিভোর্স হয়েছে।
কোন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে হাজার বার ভাবা উচিত। আমি কোনদিন কাউকে ডিভোর্স এর পরামর্শ দেইনা। কারন ডিভোর্স এর আগের জীবন টা থেকে পরের জীবনটা আরো বেশি কঠিন। আমি পরামর্শ দেই বলি, যে সংসার টিকানোর মত আর কোন অবস্থা বাকি না থাকুক। তবুও ডিভোর্স এর চিন্তা মাথায় আনবেন না। দরকার হয় সম্পর্কে গ্যাপ নিন আলাদা হয়ে যান দুই চার ছয় মাস যোগাযোগ বন্ধ রাখুন এর মধ্যেই বাবা মা আত্বীয় স্বজন কে একটু হলেও চিন্তে পারবেন ইনশাআল্লাহ। নিজের ভুল গুলাও ধরা পড়বে।
আজ যারা আপনাকে সামান্য কারনে ডিভোর্স নিতে উসকানি দেয়। কাল তারাই আপনি ডিভোর্সি বলে খোটা দিতে দিতে অন্তর ক্ষতবিক্ষত করে তুলবে। আপনার স্বামী যদি চরিত্রহীন না হয়, আর আপনার উপর জুলুম না করে তাহলে বাকি দোষ ত্রুটিগুলো মেনে নিয়ে। তাকে শুধরাতে চেষ্টা করুন আল্লাহ কাছে দুয়া করুন। কিন্ত ভুলেও ডিভোর্স এর মত সিন্ধান্ত নিবেন না।
আমার দেখা অধিকাংশ মেয়েই ডিভোর্স এর পর আফসোস করে। তাও দুই চার মাস না যেতেই অনেকে আবার ভুল বুঝতে পেরে পুনরায় সংসারে ফিরে যায়। কিন্ত এই সংসার কিন্ত তার জন্য জায়েজ না।
