
তৃতীয় বাংলাদেশি পেইস বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট তাসকিন আহমেদের।
গত দশকেরও আগের দশক, অর্থাৎ শূন্য দশকে দুইজন বাংলাদেশী পেস বলার তাদের ৫০ টেস্ট ক্রিকেট পূর্ণ করেছিলেন, সেই দুইজন হলেন মাশরাফি ও শাহাদাত। তাদের পর তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে অবশেষে তাসকিন এই মাইলফলক স্পর্শ করলেন।
এই মাইলফলকে আসতে পারতেন অনেক আগেই, কিন্তু ৪৯ উইকেট নেওয়ার পর টেস্ট থেকে যেন অনেকটা আড়ালেই চলে যাচ্ছিলেন তাসকিন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনেও ছিলেন উইকেটশূন্য। তবে তৃতীয় দিনের প্রথম সেশনেই আজানকে আউট করে নিজের ৫০তম উইকেট নেন।
শুভকামনা, তাসকিন আহমেদ।
