
বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড
পদের নাম: প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। এছাড়া প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
অভিজ্ঞতা: যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: বিমানবন্দরে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, কোম্পানির প্রয়োজন অনুযায়ী দেশের ভিতরে যে কোনো বিমানবন্দরে স্থানান্তরিত করা হতে পারে।
বেতন: ১৬,০০০ টাকা (মাসিক)
সুযোগ-সুবিধাগুলো: প্রবেশন পিরিয়ড শেষে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।
