
আফগানিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্ট ছাড়া কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ইংল্যান্ড। দেশটিতে নারী ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা ও নারীদের অধিকার পরিস্থিতির কারণেই নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, আফগানিস্তানে নারী ও কিশোরীদের শিক্ষা, জনজীবন এবং খেলাধুলায় অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ থাকায় তালে % বান সরকারের সঙ্গে স্বাভাবিক ক্রীড়া সম্পর্ক বজায় রাখা উপযুক্ত নয় বলে মনে করে ইংল্যান্ড।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান উঠলেও, আইসিসি ইভেন্ট হওয়ায় ম্যাচটি খেলেছিল ইংল্যান্ড। তবে এবার ইসিবি পরিষ্কার করেছে, আইসিসির বাইরে আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা।
