
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার—শুনতেই বড়, আর সেটা যদি হয় টেস্ট ক্রিকেটে, বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বিশেষ।
২৬ মে ২০০৫ থেকে বাংলাদেশ খেলেছে ১২২ টেস্ট; জয় ২৬, ড্র ১৫।
মুশফিক খেলেছেন ১০২ টেস্টে—দলের ২৫ জয় ও ১৪ ড্রয়ের অংশ তিনি।
ক্যারিয়ারের প্রথম ১১ বছরে
• ৩২ গড়ে ২৭৫০ রান
• ৩ সেঞ্চুরি
• ৩ বার ম্যাচসেরা
সর্বশেষ ১০ বছরে
• ৪৬.৭ গড়ে ৪০১৩ রান
• ১১ সেঞ্চুরি
• ৫ বার ম্যাচসেরা
বর্তমানে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, রান, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ৫০+ ইনিংস, সর্বোচ্চ ইনিংস, ম্যাচসেরা ও জয়ী ম্যাচ—সবখানেই শীর্ষে মুশফিক।
দলীয় ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ডও তাঁর—২২ বার।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ও ধারাবাহিক অধ্যায়গুলোর একটি—মুশফিকুর রহিম।
