
অস্ট্রেলিয়ার বডি ল্যাংগুয়েজ দেখেন সিরিজ জয়ের পর। ওদের আনন্দ, সেলিব্রেশনই বলে দিচ্ছে ওরা এই টিটুয়েন্টি সিরিজ টা খুবই সিরিয়াসলিই নিছে, একদম প্রোপার চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে।
ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশ ওই এনার্জি টা কেনো যেন অজিদের সাথে ম্যাচই করতে পারেনি, বা করেনি ।
হ্যা, মাত্র ৭ রানে হারাতে মনে হতে পারে বাংলাদেশ নিজের সর্বোচ্চ টা দিয়ে লড়াই করেছে, “ভেরি ওয়েল প্লেইড” ন্যারেটিভও সেখানে খেটে যায়।
কিন্তু আমার কাছে বাংলাদেশের অনেক ডিসিশন আর গেমসেন্স এতো বিরক্ত লেগেছে যে সত্যিই মনে হয়েছে যে ওয়ানডের মত টিটুয়েন্টিতে বাংলাদেশ আসলে অতটা মাথা খাটাতেই চায়নি, যার ফলে এত ঢিলেঢালা বডি ল্যাংগুয়েজ আর খাপছাড়া ডিসিশন।
সিরিজ হারা জেতা যেই ম্যাচে ঝুলে আছে সেই ম্যাচ কি আসলে এক্সপেরিমেন্ট করার জায়গা? প্রথম টিটুয়েন্টি আর্গুয়েবলি অন্যতম সেরা দুই বোলার শরীফুল আর শেখ মাহেদী কে কেনো আজকের ভাইটাল ম্যাচে ড্রপ করা হলো আমার মাথাতেই ঢুকেনা। সাকলাইনকে দিয়ে এক্সপেরিমেন্ট করানোর জন্য সামনে তো বহু সিরিজই পড়ে আছে, আজই কেনো?
বামহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে শেখ মাহেদীর সাইডস্পিন আর ভ্যারিয়েশন এবং ডানহাতিদের বিরুদ্ধে শরীফুলের আর্লি স্ট্রাইকিং এবিলিটি কে কেনো আমরা আজ ইউটিলাইজ করতে গেলাম না আমি জানিনা।
আর মাঠে বোলিং চেঞ্জ হতে শুরু করে ম্যাচের বিভিন্ন সিচুয়েশনে গেম সেন্স এর অভাব সবকিছু মিলিয়ে সরি টু সে বাংলাদেশ এই সিরিজটাকে কেনো যেনো খুবই ক্যাজুয়ালভাবে নিয়েছে। আজকের তুলনায় প্রথম টিটুয়েন্টিতে তো বডি ল্যাংগুয়েজ আর এপ্রোচ আরো বাজে ছিল সত্যি বলতে।
সবাই বললেও সরি টু সে, আমি বলতে পারতেছি না “ওয়েল ট্রাইড”….আমি তৃপ্তির ঢেকুর তুলতে পারতেছি না এই ভেবে যে ইশশ আমরা কত কাছে গেছিলাম। ব্যাটিং এ টপ আর মিডল অর্ডারে যে ভাল পিরিওড গেছে সেটা অবশ্যই পজিটিভ দিক,কিন্তু আমরা এইটাই আশা করি এই লেভেলে এসে, সেটা গ্লোরিফাই করতে গিয়ে বাকি এরিয়ার খাপছাড়া ল্যাকিংস গুলা ইগ্নোর করাটাই বোকামি আর ডিস্ট্র্যাকশন।
এই যে ছোট ছোট ডিসিশন মেকিং গুলার জায়গাগুলোতে আমরা হেরে গেলাম, আসলে এগুলোই বড় আর ছোট দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। অযুহাতের আর ফেইক স্যাটিসফেকশনের সেখানে কোনো স্থান নেই। ইভেন তাওহীদ হৃদয় যে শেষ পর্যন্ত লড়াই করেছে তার অফ স্ট্রাইকে থেকে সাকলাইনকে দিয়ে ব্যাটিং করানো মার্কা জঘন্য গেম সেন্স নিয়েও আমি বিরক্ত।
আমি বিশ্বাস করি পারফেক্টলি প্ল্যান করে সেরা কম্বিনেশন দিয়ে এই সিরিজ আমরা জিততে পারতাম, আর অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা মেন্টালিও প্রচন্ড কনফিডেন্স বুস্টার হত।
কিন্তু আমরা নিজেদের সর্বোচ্চ টা দিয়ে মাথাই খাটালাম না! ক্যাজুয়ালি সেই সুবর্ণ সুযোগ হারালাম ডিসাপয়েন্টিং!
-পেপ হোসেন গার্দিওয়ালা
