
যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা রয়েছে, পরিত্যক্ত হতেও পারে। তবে আশা তো আছেই যে মাঠে খেলা গড়াবে, এবং আমরা রেজাল্ট পাবো। ম্যাচডে-তে খেলা না হলে দিনটাই মাটি মনে হয়..
যদি মাঠে গড়ায় তাহলে কি বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন চান? আমি অন্তত একটা পরিবর্তন চাই, সাকলাইনকে দেখতে চাই একাদশে। আজ না হলেও অন্তত তৃতীয় টি-টোয়েন্টিতে যেন সুযোগ মিলে, কারণ সাকলাইন এই সিরিজে সুযোগ না পেলে হয়তো পরবর্তী সুযোগের জন্য আরো বেশ খানিকটা দিন অপেক্ষা করতে হবে৷
সাকলাইন যেহেতু নিজেকে প্রমাণ করে বাংলাদেশের পেইস বিপ্লবের শুভ সময়ে দলে এসেছেন, আশা করি ম্যাচ তিনি পাবেন। শুভকামনা রইলো।
