
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয় পেলো আয়ারল্যান্ড। আগের আট বারের দেখায় কোনো জয় ছিলো না আইরিশদের। আর এই জয়ে ৮টি টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে জয় পেলো দলটি। এখন বাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া।
আফগানিস্তান ও জিম্বাবুয়েও সব মিলিয়ে মোট ৮টি টেস্ট প্লেয়িং দেশকে হারাইছে। দুদলের কেউই এখনো পর্যন্ত ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় নাই। আবার আফগানিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি, আর জিম্বাবুয়ে এখনো নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি।
বাংলাদেশও অবশ্য এখনো সব দেশগুলোর বিপক্কে জয় পাই নাই। বাদ আছে শুধু দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৯ ম্যাচে মাঠে নেমেও এখনো আমরা জিততে পারিনি। যদিও সবশেষ বিশ্বকাপের ম্যাচটা নিয়ে আক্ষেপ রয়েছে অনেক। ১৮ বলে ২০ রান দরকার, হাতে আছে ৬ উইকেট। ক্রিজে দুই ব্যাটার পুরোপুরি সেট একজন ৩০+ আর আরেকজন ২০+ বল খেলে ফেলেছে, সেখান থেকেও যে ম্যাচ হারা যায় সেটাই বাংলাদেশ দেখাইছে। ক্রিকেটের সবচেয়ে বড় চোকারদের সামনে আমরা দেখাছিলাম চোক কিভাবে করতে হয়।
এবছরের শেষের দিকে তো প্রোটিয়াদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ আছে। দেখা যাক শেষ পর্যন্ত প্রোটিয়া জুজু বাংলাদেশ কাটাইতে পারে কিনা।
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এখনো জয় না পাওয়ার তালিকা—
আফগানিস্তান – ৩ (ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা)
আয়ারল্যান্ড – ৩ (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা)
জিম্বাবুয়ে – ৩ (ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা)
বাংলাদেশ – ১ (দক্ষিণ আফ্রিকা)
