
“বল-বয়” কালচারটাকে ফিরিয়ে আনা বিসিবির অন্যতম সুন্দর একটি সিদ্ধান্ত। যদিও তারা এটিকে “বল-বয়” হিসেবে অভিহিত না করে অভিহিত করছে “ফিউচার স্টার” হিসেবে। এটিও একটি ভালো উদ্যোগ।
অনেকে আসলেই এই জায়গা থেকে ফিউচার স্টার হয়েছেন। আমাদের দেশের আশরাফুল ছিলেন, ওয়াহিদুল গনি স্যারের ছাত্র হওয়ার সুবাদে বড় কোনো ম্যাচ হলেই তার ছাত্রদের ম্যাচে পাঠাতেন। সেখানে আশরাফুল শচীন-সৌরভদের খেলা সরাসরি দেখেন। এরপর এক সিরিজে যখন আশরাফুল ১৫৮ করে ভারতের বিপক্ষে, সেদিন শচীনদের আশরাফুল তার বল-বয় থাকাকালীন ছবি দেখালে শচীন সৌরভরাও অবাক হন।
তারপর বাবর আজম এখন পাকিস্তানের সুপারস্টার, বাবর আজমের বল-বয় থাকাকালীন ক্লিপ তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাইলে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে।
এই “বল-বয়” ব্যাপারটাকে এভাবে ইন্সপায়ার করা নিঃসন্দেহে ইতিবাচক দিক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বেশ কিছু ছেলে-মেয়েকে দেখা গেছে বাউন্ডারি রোপের ওপারে। এদের থেকে কেউ ভবিষ্যতে ক্রিকেটে আসবেন, এই আশা করাই যায়। তখন আমরাও হয়তো রোমাঞ্চিত হবো!
