
সবচেয়ে আলোচ্য বিষয়ে দামী কিছু কথা –
বাংলাদেশে শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা দেওয়া হলেও, বড়দের জন্য অধিকাংশ টিকা নিজেদের উদ্যোগে সংগ্রহ করতে হয়।
আবার অনেক প্রাপ্তবয়স্কই মনে করেন টিকা শুধুমাত্র শিশুদের জন্য।
প্রাপ্তবয়স্কদের টিকাদান প্রায়শই উপেক্ষিত অংশ। অনেক প্রাপ্তবয়স্ক টিকা-প্রতিরোধযোগ্য রোগে(vaccine preventable diseases) আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন, যা মৃত্যু, অসুস্থতা এবং স্বাস্থ্যসেবা ব্যয়ের কারণ হয়।
বর্তমানে টিকাদান প্রতি বছর ৩৫ থেকে ৫০ লক্ষ মৃত্যু প্রতিরোধ করে এবং এটাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম চাবিকাঠি এবং একটি অনস্বীকার্য মানবাধিকার বলা হয়ে থাকে যা অর্থ দিয়ে করা যায় এমন সেরা স্বাস্থ্য বিনিয়োগগুলোর মধ্যে একটি।
প্রাপ্তবয়স্কদের টিকাদানের জন্য রোগপ্রতিরোধগত যৌক্তিকতা কি কি?
১. ইমিউনোসেনেসেন্স- ইমিউন সিস্টেমের কার্যকারিতা ধীরে ধীরে কমে যাওয়া
২.অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বিস্তার
৩. বয়স্ক জনসংখ্যার দিকে জনতাত্ত্বিক পরিবর্তন
৪. উদীয়মান রোগজীবাণু
৫. বিশ্বব্যাপী ভ্রমণ বৃদ্ধি
ইত্যাদি কারণে প্রাপ্তবয়স্কদের টিকাদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া দরকার।
টিকা দ্বারা প্রতিরোধযোগ্য রোগের( Vaccine preventable diseases ) বৈশ্বিক বোঝা দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
এইসব এলাকায় প্রধান প্রধান রোগসমূহ :
মৌসুমি ইনফ্লুয়েঞ্জা
নিউমোকক্কাল ডিজিস
হারপিস জোস্টার
কোভিড-১৯
টাইফয়েড
ভাইরাল হেপাটাইটিস
বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার বর্তমান পদ্ধতি
উচ্চ ও নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য ভিন্নতা রয়েছে।
যেমন বলা যেতে পারে, উন্নত বিশ্বে এটি রুটিন কার্যক্রমের অংশ কিন্তু মধ্যম ও নিম্ন আয়ের দেশ গুলিতে ভ্যাকসিনেশন কার্যক্রমটি সিলেক্টিভ এবং রিক্স বেইজড।
Vaccine recommendation Institutions like CDC,ECDC,WHO প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার সময়সূচী করে বয়স + ঝুঁকি + পূর্ববর্তী টিকা দেওয়ার ইতিহাস অনুযায়ী।
💉 প্রাপ্তবয়স্কদের জন্য জরুরি ভ্যাকসিন গাইড
🔹 ইনফ্লুয়েঞ্জা (Flu Vaccine)
প্রতি বছর ১ ডোজ – সকল প্রাপ্তবয়স্কের জন্য
🔹 নিউমোকক্কাল ভ্যাকসিন
৫০–৬৫ বছর বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য
PCV + PPSV কম্বিনেশন
🔹 COVID-19 ভ্যাকসিন
সকল প্রাপ্তবয়স্কের জন্য
সম্পূর্ণ প্রাইমারি সিরিজ গ্রহণ জরুরি
🔹 Tdap (টিটেনাস, ডিফথেরিয়া, পারটুসিস)
জীবনে ১ বার Tdap, এরপর প্রতি ১০ বছরে Td বুস্টার
🔹 হেপাটাইটিস-B
ঝুঁকিপূর্ণ বা নন-ইমিউন ব্যক্তিদের জন্য
৩ ডোজ (০, ১, ৬ মাস)
🔹 HPV ভ্যাকসিন
২৬ বছর পর্যন্ত ক্যাচ-আপ
২–৩ ডোজ (বয়সভেদে)
🔹 হারপিস জোস্টার (Shingles) ভ্যাকসিন
৫০ বছরের পর
২ ডোজ (২–৬ মাস ব্যবধানে)
💉 রোগভিত্তিক প্রাপ্তবয়স্কদের টিকাদান গাইড
🤰গর্ভাবস্থায় (Pregnancy):
🔹 ইনফ্লুয়েঞ্জা (IIV/RIV)
🔹 COVID-19
🔹 RSV
🔹 হেপাটাইটিস-B
🔹 Tdap
🛡️ ইমিউনিটি কম থাকলে (Immunocompromised):
🔹 জোস্টার (Shingles)
🔹 Tdap
🔹 নিউমোকক্কাল
🔹 ইনফ্লুয়েঞ্জা
🔹 মেনিনগোকক্কাল
❤️🩺 দীর্ঘমেয়াদি হার্ট ও ফুসফুসের রোগে:
🔹 ইনফ্লুয়েঞ্জা
🔹 নিউমোকক্কাল
🔹 কোভিড – ১৯
🔹 রেস্পিরেটরি সিনসাইটিয়াল
🔹Tdap
সার সংক্ষেপ হলো
১. যে কোনো টিকা নেওয়ার আগে একজন চিকিৎসকের সাথে আপনার বর্তমান স্বাস্থ্যগত অবস্থা এবং অ্যালার্জি নিয়ে আলোচনা করুন।
২. টিকা কার্ড: বড়দের ক্ষেত্রেও একটি ‘ইমিউনাইজেশন রেকর্ড’ বা টিকা কার্ড রাখা ভালো, যাতে কোন ডোজ কবে নিয়েছেন তা মনে থাকে।
৩. ভ্রমণ পরিকল্পনা: যদি আপনি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তবে যাত্রার অন্তত এক মাস আগে প্রয়োজনীয় টিকাগুলো নেওয়া সম্পন্ন করুন।
লেখক ~~
ডা. মাহমুদুর রহমান
এমবিবিএস বিসিএস
এফসিপিএস ফাইনাল পার্ট মেডিসিন
