
অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্ট শোতে মুমিনুলকে প্রশ্ন করা হয় যে, “তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার এই কয়েকদিনে তার সবচেয়ে প্রশংসনীয় কাজ কোনটা?”
জবাবে মুমিনুল হক বলেন—
❝শেষ ৩-৪ বছর ধরে বিশেষ করে ডমেস্টিক যারা খেলে, তাদের অবস্থা খুবই করুণ ছিল। করুণ মানে আসলে তাদের স্যালারির অবস্থা খুবই কম ফার্স্ট ক্লাস অনুযায়ী…তো এইটা নিয়ে খুব কনসার্ন ছিলাম আমরা। তামিম ভাই এসে প্রথম যে পদক্ষেপটা নিলেন ফার্স্ট ক্লাস প্লেয়ারদের জন্য (বেতন, ম্যাচ ফি বাড়ানো)…এটা খুব প্রশংসনীয়। এটা যে কত প্লেয়ারদের রিলিফ করছে বিশ্বাস করেন, অনেক অনেক প্লেয়ারের ফোন আসছে, তারা যে কি পরিমাণ খুশি.. মানে এমন বলতেছে যে, তামিম ভাই এটা কি করলো! অবাক হয়ে গেছে! জীবনে ওরা এটা কল্পনাও করে নাই! মানে কিভাবে কল্পনা করবে, ডিরেক্ট ফিফটি পারসেন্ট টাকা বাড়ছে স্যালারিতে! তো এটা আমার কাছে মনে হয় বেশি প্রশংসনীয়। অনেক প্লেয়ার খুশি হয়েছে, ফ্যামিলি থেকে বাচ্চা-কাচ্চা…এরকমও অনেকে ছিলো যারা দুধের বাচ্চাকে ঠিকমত খাওয়াইতে পারতেছে না, ফ্যামিলির এরকমও অবস্থা ছিল অনেক প্লেয়ারদের… তো এটা তাদের জন্য অনেক বড় রিলিফ। (বেতন বাড়ানো)
আর সেকেন্ড যেইটা ছিল, প্রিমিয়ার লিগটা। প্রিমিয়ার লিগ শেষ দুই বছর ধরে হচ্ছিলো না… এতে ফিন্যান্সিয়াল একটা ব্যাপার ছিলো ক্রিকেটারদের। তো এই দুটো জিনিস খুব খুব প্রশংসনীয় কাজ। ❞
