
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ‘প্রিয়’ দুই ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম প্রকাশ করেছেন। তারা হলেন, তার স্ত্রী উষা ভ্যান্স এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনির। রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকের বিলাসবহুল রিসোর্টের আলোচনা কক্ষে বক্তব্য দেওয়ার সময় ওই দুজনের নাম প্রকাশ করেন তিনি। এ সময় সেখানে আলোচনাকারী দলের সঙ্গে দাঁড়িয়ে থাকা মুনিরের প্রশংসাও করেন ভ্যান্স।
তিনি বলেন, ‘‘আমি বলব, ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিল্ড মার্শাল মুনির যখন আমাদের স্বাগত জানিয়েছিলেন, তখন থেকেই আমি কৌতুক করে বলছি, আমার জীবনে দ দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন—একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। ভারতীয় প্রিয়জন হলেন আমার স্ত্রী, আর পাকিস্তানি প্রিয়জন হলেন ফিল্ড মার্শাল মুনির।’’
গত তিন মাসে তিনি অন্য যেকোনও ব্যক্তির চেয়ে মুনিরের সঙ্গে বেশি কথা বলেছেন বলেও জানান ভ্যান্স।
‘‘তার রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি অবশ্যই একজন মহান সামরিক নেতা। তবে আমি মনে করি তিনি নিজেকে একজন মহান কূটনীতিক হিসেবেও প্রমাণ করেছেন। এবং অবশ্যই, তিনি একজন অসাধারণ নেতা।’’
