
বাম পাশের ছবিটা বহুদিন আগের, তামিম তখন অনেক ছোট! দেয়ালে লিজেন্ডারি শচীন টেন্ডুলকারের একটি ছবি ঝুলানো, ছোট্ট তামিম সেই ছবিটার নিচে ব্যাট হাতে সুনিপুণ স্ট্রেইট ড্রাইভ খেলার ভঙ্গিতে..! সবাই জানেন, স্ট্রেইট ড্রাইভ শচীনের সিগনেচার শট! তো বুঝাই যাচ্ছে, তামিম পেছনের দেয়ালে থাকা ছবির টেন্ডুলকারকেই অনুকরণ করার চেষ্টা করছিলেন, শচীনকে অনুপ্রেরণাও মানতেন নিশ্চয়ই।
আর ডান পাশের ছবি দুইটা ২০১২ সালের এশিয়া কাপের সময়ের। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ তম সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার, সেটাও মিরপুরে বাংলাদেশের বিপক্ষেই। তো এমন ঐতিহাসিক রেকর্ডের পর তামিম তাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, ওই মূহুর্তেরই দৃশ্য!
ছোট্টবেলায় যার ছবির সামনে তারই সিগনেচার শট খেলার ভঙ্গিতে থাকা অবস্থায় ফ্রেমবন্দী হয়েছিলেন। বড় হয়ে তারই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা, একসাথে খেলা, প্রতিপক্ষ হয়ে খেলা এটা আসলেই অদ্ভুত ও ভালোবাসাময় এক অনুভূতি ছিল তামিম ইকবালের জন্য!
একজন শচীন টেন্ডুলকার… সাড়ে পাঁচ ফুট উচ্চতার এই মানুষটার নাকি ক্রিকেটে সাড়ে পাঁচ হাজারের বেশি রেকর্ডই আছে! সাথে ১০০ সেঞ্চুরির রেকর্ডটা তো রিমার্কেবলই! তিনি আসলে এমন কিছুই করে দেখিয়েছিলেন যে, আজও হাজার হাজার স্বপ্নবাজ তরুণ ক্রিকেটারদের কাছে হয়ে আছেন এক
অনুপ্রেরণা। এমন মানুষ আজও আছেন, যারা ক্রিকেট মানে একজন শচীন টেন্ডুলকারকেই বুঝে!
আজ (২৪ এপ্রিল) তার জন্মদিন ক্রিকেট কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা… Sachin Tendulkar

Happy birthday