
অস্ট্রেলিয়ার এই দলটাই বাংলাদেশে খেলতে আসবে!
প্রশ্ন হচ্ছে তখন বাংলাদেশ কি করবে?
পাকিস্তান অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো, রাওয়ালপিন্ডির স্পিন উইকেটে আনকোরা আরাফাত মিনহাস, আবরার আহমেদদের স্পিন বিষে নীল বানিয়ে…আমি জানি সেটা দেখার পর আমাদের বিসিবির কর্তাব্যক্তিদের মনে লোভ লাগবে, বাজে উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার।
বিশ্বকাপজয়ী , বর্তমান ওয়ানডে র্্যাঙ্কিংয়ে তিন নম্বর দল এবং সবসময়ের ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে পেয়ে হারিয়ে দেওয়ার আলাদা আত্মতৃপ্তি তো অবশ্যই আছে!
কিন্তু শুধু আত্মতৃপ্তিতেই কি সব হাসিল হয়?
পাকিস্তান যা করলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটা হয়তো পাকিস্তানের জন্য শোভা পায়, বাংলাদেশের জন্য কি পায়?
পাকিস্তান এই মুহূর্তে দল হিসেবে আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে, তাদের যেকোন মূল্যে এই সিরিজ জিতে জয়ের ধারায় ফিরতে হবে! কিন্তু বাংলাদেশ তো টানা তিনটা ওয়ানডে সিরিজ জিতলো এবং ভালো উইকেটে খেলেই জিতলো… এই মুহুর্তে আমাদের কনফিডেন্স তুঙ্গে! আমরা কি অস্ট্রেলিয়াকে ভালো উইকেটে খেলে হারাতে পারবো না?
অবশ্যই পারবো… আমাদের পেস আক্রমণ স্পোর্টিং উইকেটে প্রায় আনপ্লেয়েবল! ব্যাটাররা স্পোর্টিং উইকেটে ব্যাট করতে স্বস্তিবোধ করে! এবং অস্ট্রেলিয়ার বর্তমান দলটা স্পিনে এমনিই দূর্বল, স্পোর্টিং উইকেটেও মিরাজ-রিশাদদের স্পিন খেলা তাদের জন্য সহজ হবে না!
কাজেই বিসিবিকে বলতে চাই লোভ সংবরন করুন! এভাবে হারিয়ে শুধু অস্ট্রেলিয়াকে হারানোই হবে, আমাদের ক্রিকেটে উন্নতি হবে না!
যেমন ২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজ হারালাম ধানক্ষেতে, কি লাভ হয়েছে? অস্ট্রেলিয়া শেষে টি২০ বিশ্বকাপ জিতলো দুইমাস পরই। আমরা সব ম্যাচ হেরে বাড়িতে! এবং লং টার্ম এফেক্টে আমাদের টি২০ ক্রিকেটটা ধ্বংস হয়ে গেছিলো!
প্রকৃত সফলতার কোন শর্টকাট হয়না!
