
টেস্টে ৬৯ শতাংশ ফিফটিকেই সেঞ্চুরি বানিয়েছেন সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যান। ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে সেঞ্চুরি ২৯টি।
জর্জ হেডলির ১৫টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের মধ্যে সেঞ্চুরিই ১০টি, শতাংশের হিসাবে যা ৬৬.৭০। শান্ত আগে টেস্টে একটা সেঞ্চুরি মিস করেছেন।
তাও ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ৯টিকেই সেঞ্চুরিতে রূপান্তর করতে পেরেছেন, যা প্রায় ৬০ শতাংশ।
এই প্রসঙ্গ ম্যাচ শেষে আলোচনাতে আসায় শান্তর হাসি। মজা করেই বললেন, ‘আপনি যে দুইটা নামের কথা বলেছেন, তা আমার সঙ্গে যায় না একদম। মানে মাফ করে দেন আমাকে।’
