
মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জুনে তিন ম্যাচের এই সিরিজ খেলতে ঢাকায় আসবে অজিরা।
প্রত্যাশিতভাবেই দলে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। আইপিএলের প্লে-অফ শেষে বাংলাদেশে যোগ দেবেন ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জেভিয়ার বার্টলেট।
স্কোয়াডে নতুন মুখ লিয়াম স্কট। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
৯ জুন শুরু হবে সিরিজ। বাকি দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন, সবগুলো ম্যাচই মিরপুরে।
