
মিঠাপুকুরে ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা: দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমানকে পূর্বশত্রুতার জেরে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত মিজানুর রহমান চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে চিথলী পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
গ্রামবাসীর একটাই দাবি,
মিজানুর রহমান হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মহান আল্লাহ নিহত মিজানুর রহমানকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।
