
ব্রেকিং নিউজ: খোর্দ্দশান্তিপুর-হরিহরপুর রোডে চালককে কুপিয়ে অটো ছিনতাই
খোর্দ্দশান্তিপুর-হরিহরপুর রোডে রাত ১১ টায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জায়গীর বাজার থেকে হরিহরপুর আসার কথা বলে ৩ জন দুর্বৃত্ত যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। পরবর্তীতে হরিহরপুর ব্রীজে পৌঁছালে তারা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার অটো ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আহত চালকের নাম আখিরুল, পিতা: ময়না মিয়া। তিনি নিশ্চিতপুর করন্দা পাড়া (জায়গীর) এলাকার বাসিন্দা। বর্তমানে তাকে আহত অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আখিরুলের পরিবারের লোকজনকে দ্রুত মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ এলাকায় দিন দিন চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
