
“শেষ ভালো যার, সব ভালো তার”— প্রবাদটা কারোরই অজানা নয়, এই প্রবাদের মিল পেলাম আজ বাংলাদেশের ম্যাচে! ইন ফ্যাক্ট ম্যাচের দুটো ইনিংসেই!
প্রথম ইনিংসে ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিলো ৯০/১, অর্থাৎ রানরেট ১০ করে যাচ্ছিলো। যে কোনো দল সেই ইনিংসটাকে ২০০+ করাতো। নিউজিল্যান্ড প্রথম ১০ ওভারে ১০০ করলেও শেষের ১০ ওভারে ৮২ করেছে, শেষের কৃতিত্বটা বাংলাদেশের বোলারদেরই!
নিউজিল্যান্ড যেখানে প্রথম ১০ ওভারে করেছিল ২ উইকেট হারিয়ে ১০০ রান, সেখানে বাংলাদেশ করেছে ২ উইকেট হারিয়ে ৭৭ রান। অর্থাৎ দশ ওভার শেষে ২৩ রান কম ছিল বাংলাদেশের। তার উপর ১১তম ওভারের প্রথম বলে আউট তানজীদ। ১০.১ ওভারে ৭৭/৩; যেখান থেকে বাংলাদেশ শেষ ১০৭ রান করেছে মাত্র ৪৭ বলে! অর্থাৎ এখানেও শেষটা ভালো!
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের প্রথম ১০ ওভার দেখে মনে হয়েছলো, আজ বাংলাদেশের রক্ষা নেই; আবার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর ১০ ওভার দেখেও মনে হয়েছিলো আজ বাংলাদেশ আর বোধহয় পারছে না! অথচ দুই ইনিংসে শেষটা ভালো হয়েছে৷ ম্যাচটাও সহজে জিতলো বাংলাদেশ…!
