
অনেক জায়গায় বলা হচ্ছে মোহাম্মদ রিপন মণ্ডল প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন, কথাটা ঠিক নয়। সাকলাইন প্রথমবারের মত জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন, রিপন নয়। ইভেন রিপনের আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার রেকর্ডও আছে, যদিও এখানে হালকা টুইস্ট আছে।
রিপন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে। সেখানে অভিষেকে ৩ উইকেট নেন তিনি। এশিয়ান গেমসের পরিসংখ্যান আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত হওয়ায় রিপনের ঝুলিতে আন্তর্জাতিক ম্যাচ আছে। তবে যদি আক্ষরিক অর্থে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা বলেন, সেই অভিজ্ঞতা রিপনের নেই, তবে রিপন কিন্তু জাতীয় দলে এর আগেও ডাক পেয়েছেন।
২০২৪ সালের উইন্ডিজের মাটিতে বাংলাদেশ যে সিরিজটা খেলে, যেখানে ৩-০তে জয়ী হয় বাংলাদেশ, সেই সিরিজের সদস্য ছিলেন রিপন মণ্ডল। সেই সিরিজে মুস্তাফিজুর রহমান পিতা হওয়ার কারণে ছুটি নিয়েছিলেন, পেসারের কমতি থাকায় নতুন দুই পেসার নাহিদ রানা আর মোহাম্মদ রিপন মণ্ডলকে দলে রেখেছিলো ম্যানেজমেন্ট, তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি রিপনের। আর পরবর্তী সিরিজে আরব আমিরাতের বিপক্ষে স্কোয়াডে বাদ পড়ে যান রিপন।
এরপর আবার এ দল ও বিপিএলে পারফর্ম করে নিজ যোগ্যতায় জাতীয় দলে ডাক পেয়েছেন, তাই রিপনের জন্য জাতীয় দলের ড্রেসিং রুম প্রথম না। তবে আশা করি, জাতীয় দলের জার্সি গায়ে জাতীয় দলের সতীর্থদের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা এই নিউজিল্যান্ড সিরিজেই খেলা হয়ে যাবে গাজীপুরের মোহাম্মদ রিপন মণ্ডলের।
