
রোমান্টিক ঘটনাঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, আর সেই টানেই সুদূর চীন থেকে ছুটে এসে বাংলাদেশে বিয়ে করতে।
রংপুরের মিঠাপুকুর ১০নং বালুয়া মাসিপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ঘটেছে রোমান্টিক এক ব্যতিক্রমী ঘটনা। অনলাইনে পরিচয়ের টানে চীনের তরুণ মা লিয়াংহুই পাড়ি দিয়েছেন হাজার মাইল, শুধুমাত্র ভালোবাসার মানুষ আনিকা আক্তারকে বিয়ে করতে।
গত ২৩ এপ্রিল চীনা এই যুবক আনিকার বাড়িতে এসে পৌঁছান এবং পরদিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে সৃষ্টি হয় আনন্দ–চাঞ্চল্য। ভিনদেশি বরকে এক নজর দেখতে ভিড় জমছে তাদের বাড়িতে!
সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া পরিচয় যে কত দূর পর্যন্ত যেতে পারে—এ ঘটনা তার বাস্তব উদাহরণ। ভালোবাসা সত্যিই সীমান্ত মানে না।
